হোম > সারা দেশ > রংপুর

জামিনে মুক্ত হলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

গ্রেপ্তারের দেড় বছর পর জামিনে মুক্ত হলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এদিনে তার জামিন মঞ্জুর করেন ঠাকুরগাঁওয়ের একটি আদালত।

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার সাবেক এই সংসদ সদস্যের কারামুক্তির খবর নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুল ইসলাম এমপি গ্রেপ্তার হন। একই মামলায় তাঁর ছেলে ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এখনো দিনাজপুর কারাগারেই বন্দি রয়েছেন।

দবিরুলের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। কারাগারে চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

রংপুরে আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ধর্ম–দল নয়, প্রকৃত অসহায়দের সহায়তা দিতে হবে: এটিএম আজহার

রংপুরে টাকা ফেরতের দাবিতে আমানতকারীদের বিক্ষোভ

সাঁওতাল কমিউনিটি পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

বিদ্যুৎ চালু রেখে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে ধস, স্থানীয়রা আতঙ্কে

তিস্তার ভাঙনে ঝুঁকিতে স্কুল মসজিদ, ঘরবাড়ি

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার