হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাট সীমান্তে ভারতীয়দের মারধরে হাসপাতালে বাংলাদেশি

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় বাংলাদেশি এক নাগরিককে মারধর করেছে ভারতীয় নাগরিকরা। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মাদব চন্দ্র (৪০) লোহাকুচি এলাকার মৃত মদন মোহন এর ছেলে।

স্থানীয়রা জানান, লোহাকুচি সীমান্তে মালদা নদীতে মাছ ধরতে টেপাই (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) স্থাপন করে। প্রতিদিন ঐ টেপাই এর মাছ ভারতীয় নাগরিকরা চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে মাদব চন্দ্র নদীতে গিয়ে দেখেন ভারতীয়রা তার টেপাই থেকে মাছ চুরি করছে এ ঘটনার প্রতিবাদ করলে ভারতীয়রা সংঘবদ্ধ হয়ে মাদবকে মারধর করে। এসময় মাদব চন্দ্র জ্ঞানশূন্য হয়ে পরেন। পরে অন্য এক ভারতীয় নাগরিকের খবরে পরিবারের লোক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় উভয় দেশের নাগরিকদের মধ্য সাময়িক উত্তেজনা বিরাজ করলে বিজিবি এসে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে ১৫বিজিবি ব্যাটালিয়ন এর সিইও লে. কর্নেল মেহেদি বলেন. লোহাকুচি সীমান্তের মালদা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি যুবক মাদব চন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এবং স্থানীয়দেরকে শান্ত করি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। আহত মাদব চন্দ্র বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সীমান্তে বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত