হোম > সারা দেশ > রংপুর

বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন নুরুল ইসলাম

আতিকুর রহমান নগরী

মো. নুরুল ইসলাম

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক যুগান্তরের ডিজিটাল বিজনেসের মো. নুরুল ইসলাম।

বৃহস্পতিবার বিকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. জাফরুল ইসলাম (শিক্ষক সদস্য), মো. মোখলেছুর রহমান (অভিভাবক সদস্য) ও সদস্য সচিব মোছা. শাহীনুর বেগম (প্রধান শিক্ষক বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়)।

নবগঠিত এডহক কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি চাকরিজীবী হিসেবে নিয়োজিত আছেন। বিদ্যালয়টির পরীক্ষার ফলাফল এবং শিক্ষার মানে জেলার বেশ সন্তোষজনক অবস্থানে আছে। ভাবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রেখে মান আরও উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি বলেন, আমি অত্র স্কুলের প্রাক্তন ছাত্র। স্কুলের সঙ্গে আমার কৈশোর জড়িত। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এ প্রাঙ্গণে কাটিয়েছি। বর্তমানে স্কুলের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি।

নবগঠিত সভাপতি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে নতুন কমিটির পাশাপাশি স্কুলের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতা প্রত্যাশা করছি।

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে