হোম > সারা দেশ > রংপুর

অস্ট্রেলিয়ার ভিসা দেয়ার নামে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

অনলাইনে প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন ভিসা প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।

বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

ভিসা প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো: আনিসুল ইসলাম হামুর ছেলে খাইরুল ইসলাম (২২), মকদুল পেটলার নাতি শাহিন ইসলাম (২৫) ও নয়মুল ইসলামের ছেলে তুহিন (২২)। তাদের উভয়ের স্থায়ী ঠিকানা নিতাই কাছারীপাড়া।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম (২২), শাহিন ইসলাম (২৫) ও তুহিনের (২২) সাথে প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় পাবনা জেলার পাবনা সদর থানার হলুদবাড়িয়া গ্রামের সিরাজুল হকের পুত্র শামীম হোসেনের। একপর্যায়ে ভিসা প্রতারক খাইরুল তাকে বলে যে সে অস্ট্রেলিয়ায় থাকে এবং অস্ট্রেলিয়ায় লোক পাঠানোর কাজ করে। একজন ব্যক্তি ৮ লক্ষ টাকা দিলেই অস্ট্রেলিয়া যেতে পারবে।

এই প্রলোভনে পড়ে শামীম হোসেনসহ আরও তিনজন খাইরুলকে কাগজপত্রসহ বিকাশ নম্বরে কয়েক ধাপে ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে ‘নিয়ম পরিবর্তন হয়েছে’ বলে প্রতারক চক্রটি আরও ৪ লক্ষ টাকা দাবি করলে শামীম হোসেনের সন্দেহ হয়। টাকা দিতে অস্বীকার করলে প্রতারক চক্রটি যোগাযোগ বন্ধ করে দেওয়াসহ তাদের মোবাইল নম্বর, ইমো, এবং হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়।

খোঁজখবর নিয়ে কিশোরগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ মঙ্গলবার সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ