হোম > সারা দেশ > রংপুর

রংপুরে যুবদলের প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিককে খুন

রংপুর অফিস

মহানগরীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ২৪নং ওয়ার্ডের সাবেক সদস্য ও বর্তমান প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিক রাকিব (২০) নামের এক নেতাকে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর বৈরাগী পাড়ার মাছুয়াপাড়া মোড়ে রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ। রাকিব ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান জানান, স্থানীয় তাতিপাড়া এলাকার মৃত মুসলিম উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী মুমিন (৪২) সহ একদল দুর্বৃত্ত তার গলা এবং শরীরের বিভিন্ন স্থানে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

ওসি আজাদ রহমান আরো জানান, এর আগে রাকিব মুমিনের সাথে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ব্যবসার নিয়ন্ত্রণ আধিপত্য নিয়ে এই খুন, ধারণা করছে পুলিশ।

খুনের শিকার রাকিবের পিতা আব্দুস সামাদ জানান, এর আগে গত বছর ১৪ ই নভেম্বর মমিন আমার পুত্রকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করেছিল। এ বিষয়ে আমি কোতোয়ালি থানায় হত্যার চেষ্টা মামলা দায়ের করেছিলাম। কিন্তু পুলিশ সঠিকভাবে অ্যাকশনে না যাওয়াই তারা আমার পুত্রকে হত্যা করলো। আমি মোমিন সহ অন্যান্য হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

২৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আজিজুর শেখ বিপ্লব জানান, রাকিব ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য ও বর্তমান প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিক পদে রাখা হয়েছে। যারা এ ধরনের সন্ত্রাসী কায়দায় হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে জানাচ্ছি।

হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের পরিবার ও সহপাঠীরা

সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ১৭ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

আমার দেশে প্রতিবেদন প্রকাশের পর খানসামায় মিলল জলাতঙ্ক ভ্যাকসিন

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ৪ হাজার ঘরসহ ১৫শ হেক্টর জমির ফসলের ক্ষতি

পলাশবাড়ীতে কলেজছাত্রকে হত্যাচেষ্টায় মামলা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রাণীশংকৈলে মব সৃষ্টি করতে এসে মবের শিকার এক নেতা

তিস্তার বুকে তামাকের আগ্রাসনে হুমকিতে মাছসহ জীববৈচিত্র্য

মোটরসাইকেল চালকদের মাঝে ‘ফুয়েল কার্ড’ বিতরণ

সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার