হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

‎দিনাজপুরে একটি ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।‌ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের রামডুবি এলাকার একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

‎

‎তবে এখন পর্যন্ত লাশের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। লাশের পাশেই একটি বাটন মোবাইল ফোন ও এক জোড়া জুতো পড়ে থাকতে দেখা গেছে।

‎

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

‎

এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, লাশটি ব্রিজের নিচে উপুড় অবস্থায় পড়েছিল। পাশেই একজোড়া জুতো ও একটি বাটন ফোন ছিল। লাশের পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না