হোম > সারা দেশ > রংপুর

ভালো মানুষকে নির্বাচিত করলেই জুলাই অভ্যুত্থান সার্থক হবে: সারজিস আলম

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে তরুণ প্রজন্ম জীবন বাজি রেখে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, তাদের ওপর আস্থা রাখার অনুরোধ করছি।

এই তরুণরা, ছাত্ররা দলমত নির্বিশেষে জনগণকে নিয়ে জুলাই অভ্যুত্থান করেছে। আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেক কাজে লাগিয়ে সবচেয়ে ভালো মানুষটাকে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাহলেই যারা প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগ সার্থক হবে।

তিনি সোমবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জে পথসভায় কথাগুলো বলেন।

সারজিস আলম বলেন, যে বাবা-মা সন্তান হারিয়েছেন তারাই শুধু বুঝেন সন্তানদের হারানোর ব্যথা। যে খুনির নির্দেশে হাজারের অধিক খুন করা হলো, তার বিচারের দাবিতে আপনারা আপসহীন থাকবেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন মুখ্য সংগঠক আলী নাসের খান, দিনাজপুর অঞ্চল টিমের নীলফামারী জেলার দায়িত্বরত আবু সায়েদ লিয়ন, কিশোরগঞ্জ উপজেলা এনসিপির আব্দুল কাইয়ুম।

পরে সারজিস আলমের নেতৃত্বে একটি মিছিল উপজেলার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত