হোম > সারা দেশ > রংপুর

চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেরাদের সেরা

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর

দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে চিরিরবন্দরে শিক্ষা নগরীতে সেরাদের সেরা ফলাফল অর্জন করেছে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন।

এসএসসি ফলাফল প্রকাশের পর ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৫৬ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়াও মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৪ জন জিপিএ-৫, একাইটিস রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৫৭ জন অংশগ্রহণ করে ৩৯ জন, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে ১৯১ জন অংশগ্রহণ করে ১৮৬ জন জিপিএ-৫, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। উল্লেখ্য এই উপজেলায় ভাল মানের ২২টি রেসিডেন্সিয়াল মডেল স্কুল রয়েছে।

স্কুলের পরিচালক আলহাজ অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, শিক্ষকগণের নিবিড় পরিচর্যা, অভিভাবকগণের সাপোর্ট, শিক্ষার্থীদের কঠোর অনুশীলন ও অধ্যাবসায়ের কারণে এ ফলাফল অর্জিত হয়েছে। এ ফলাফলে সকলেই আনন্দিত।

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসে র‌্যালি

তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল পাচারকালে যুবক আটক

কালবৈশাখীর ঝড়ে হাড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষতি

ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের মাঠ সংস্কারের দাবি

অভিনব কায়দায় ইঁদুর দমন, রক্ষা পাচ্ছে কৃষকের ফসল

অবহেলায়-অযত্নে কবি শেখ ফজলুল করিমের ভিটাবাড়ি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, তারাগঞ্জে জরিমানা ও প্রতিষ্ঠান বন্ধ

পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবী নিহত

ঝড়ে মাদরাসা গেট বিধ্বস্ত, সুপারের আবেগঘন ফেসবুক পোস্ট