হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বিজিবি ও বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়

আমার দেশ অনলাইন

দিনাজপুরের হিলি সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাবপিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মন্ডল ৭৯ বিএসএফের ইন্সপেক্টর রহিত শর্মার হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও চার প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয় এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির পক্ষে আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুল।

বিজিবি জানায়, উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন, সেই লক্ষ্যে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময় করে থাকে। আজকেও ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

উল্লেখ্য, গত অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময় হয়নি।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ