হোম > সারা দেশ > রংপুর

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের খানসামায় মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিচারের দাবি জানাচ্ছি।

আমার দেশ পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক নবচেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি আজিজার রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন, খানসামা সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাসুদ রানা, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম,আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম রকি, খোলা কাগজের প্রতিনিধি ফারুক হোসেন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সুজন শেখ, মানবকন্ঠের প্রতিনিধি সাজু ইসলাম, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি উজ্জ্বল রায়, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি শফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সেকেন্দার আলী, ওমর ফারুক ও রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খানসামা উপজেলার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার