হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে আবারও আখ চাষে ঝুঁকছে কৃষক

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে মুখ থুবড়ে পড়া একমাত্র ভারী শিল্প কারখানা সুগার মিল প্রাণ ফিরে পেয়েছে । আবারও নতুন করে আখ চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। আখ চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা ।

ঠাকুরগাঁও সুগার মিল তথ্য মতে গত বছরে ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই হয়েছে ৫২ হাজার মেট্রিক টন। যা বেড়ে এবার হয়েছে ৭৪ হাজার মেট্রিক টন। চলতি মৌসুমের আখ রোপণ অনুযায়ী আগামী বছর ১ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করছে ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষ।

চিনি উৎপাদনের মূল কাঁচামাল আখ। শুধু ঠাকুরগাঁও সুগার মিল ১০০ দিন চালাতে ১৫০ লাখ মেট্রিক টন আখের প্রয়োজন হয়। তবে আখ চাষে স্বল্প মুনাফা ও আখ বিক্রির টাকা পরিশোধে দীর্ঘ সময়ের জটিলতায় আখ চাষ থেকে চাষিরা মুখ ফিরিয়ে নেয়। তাই পর্যাপ্ত আখের আবাদ কমতে থাকে, বাড়তে থাকে লোকসানের বোঝা। ইতোমধ্যে পঞ্চগড় সুগার মিল ও সেতাবগঞ্জ সুগার মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শঙ্কা ঠাকুরগাঁও সুগার মিল টিকে থাকা নিয়ে। তবে আখ চাষিদের আগ্রহী করতে ২০২৪-২৫ আখমাড়াই মৌসুমে প্রতি কুইন্টাল দাম বাড়িয়ে নির্ধারণ করে ১৫০ টাকা সরকার। আগে আখ বিক্রির টাকা চাষিদের হাতে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হতো। তবে নতুন ব্যবস্থায় মিলে আখ দেবার দুই থেকে তিন দিনের মধ্যে টাকা পরিশোধ করেছে মিল কর্তৃপক্ষ। ন্যায্য পাওনা সঙ্গে সঙ্গেই পাওয়ায় আবারও আখচাষে ঝুঁকছে চাষিরা।

ঠাকুরগাঁও আখানগর এলাকার কৃষিবিদ চাষি আব্দুল করিম বলেন, কৃষক ফসল তুলে তা বিক্রি করার টাকা দিয়ে আবার নতুন করে ফসল রোপণ করে। যা কৃষকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় । তাছাড়া আখ বিক্রি করে তেমন মুনাফা পেত না। এখন যেহেতু দ্রুত সময়ে টাকা পেতে কৃষকের বেগ পেতে হচ্ছে না। তাই আবারও আখচাষ শুরু করেছে।

দেবীপুর ইউনিয়নের আখচাষি আনসারুল ইসলাম বলেন, সুগার মিলের নতুন দাম ও নিয়ম করার পরে আখচাষ লাভের মুখ দেখার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই আখচাষ পুনরায় শুরু করেছি।

ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাজান কবির বলেন, আখচাষিদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী মৌসুমগুলোতে চাহিদা অনুযায়ী আখের জোগান পাওয়া যাবে বলে আশা করছি। এভাবে আখচাষ বাড়ানো সম্ভব হলে ধ্বংসের হাত থেকে একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সুগার মিলকে বাঁচানো সম্ভব বলে মনে করছে সচেতন মহল।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত