হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের মেইন গেইটের সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন গ্রামীণ ব্যাংকের (পলাশবাড়ী শাখা) মেইন গেইটের সামনে ককটেল সদৃশ্য ৪টি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জ থানায় খবর দেয়। পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার ও এস.আই সেলিম রেজাসহ পুলিশের একটি দল এবং র‌্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়-করণ দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্ববধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে অবিস্ফোরিত ককটেল ৪টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর আদালতের নির্দেশক্রমে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে বলেও তিনি জানান।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক