হোম > সারা দেশ > রংপুর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

জেলা প্রতিনিধি, নীলফামারী

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অষ্টম সংসদে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে এমপি ছিলেন তিনি। জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের বাসিন্দা বিলকিস ইসলাম।

বিলকিস ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার কাজের মূল্যায়ন করেছেন। তিনি যে সম্মান আমাকে দিয়েছেন তা পালনে সচেষ্ট থাকবো। এলাকার উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে সংসদে বিশেষ ভূমিকা রাখবো।

বিলকিস ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণার খবরে জেলার বিএনপি, অঙ্গ সংগঠনসমূহ ও সাধারণ মানুষ আনন্দিত।

সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত ৩৬ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের সাথে সাথে নীলফামারীর সাধারণ মানুষদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। জেলা বিএনপি, অঙ্গসংগঠন সমূহ, সাধারণ মানুষ, গ্রামবাসী আনন্দিত ও উচ্ছ্বসিত।

স্থানীয় বিএনপি সূত্র জানায়, বিলকিস ইসলাম গুরুত্বপূর্ণ এ পদের জন্য নীলফামারী থেকে মনোনীত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে তুলে ধরেছেন। ফ্যাসিস্ট সরকারের সময় দলের রাজনৈতিক কর্মকাণ্ডেও ছিলেন সক্রিয়। রাজপথে সক্রিয় ভূমিকা থাকায় দল তাকে মূল্যায়ন করেছে। বিলকিস ইসলামকে মনোনয়ন দেয়ায় রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়ন ইতিবাচক সাড়া ফেলেছে।

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন দেখছেন একদল খুদে বিজ্ঞানী

রুপগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার, আটক যুবক

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ, কাতান শাড়ি জব্দ

দিনাজপুরে মধ্যরাতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

চিলমারীর ভাসানী সেতু ভাগ্য খুলে দিয়েছে কৃষকের

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৮১ হাজার শিক্ষার্থী

স্ক্রিনশট ফাঁসের ঘটনায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২