হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ বিএনপি নেতা আটক

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ফাঁসিতলা বাজারে গুদাম থেকে তাকে আটক করা হয়।

আটক শাহাবুল সরকার সাবু কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহাবুল সরকার সাবু সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দামে ক্রয় করে সেগুলো বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে তার গুদামে সংরক্ষণ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান মঙ্গলবার ওই গুদামে অভিযান চালিয়ে এসব চালসহ সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা জব্দ করা হয়। এ সময় সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে গুদামের মালিক বিএনপি নেতা সাবুকে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন