হোম > সারা দেশ > রংপুর

সাধারণ মানুষ সংস্কার বুঝে না তারা ভোট দিতে চায়: ফখরুল

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই। সাধারণ মানুষ সংস্কার কী তা বোঝে না। তারা বোঝেন যেন তারা ভোটটা দিতে পারেন।

রোববার বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে জনসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি জনগনের ভোটের অধিকার নিশ্চিত করে দেশে শান্তি ফিরিয়ে আনতে চায়। জিনিসপত্রের দাম কমিয়ে মানুষকে শান্তিতে বসবাসের সুযোগ করে দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা জান বাঁচানোর জন্য পালিয়ে গেছেন। নেতাকর্মীসহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে। এই হচ্ছে ফ্যাসিবাদের পরিনতি।

তিনি বলেন, এ অঞ্চলের মানুষ শান্তি প্রিয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এক সাথে বসবাস করি। সাম্য সম্প্রীতি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু ফ্যাসীবাদিদের ষড়যন্ত্র চলছে তারা দেশকে বিভক্ত করতে চায়। তাদের সকল অপচেষ্টা প্রতিহত করতে দেশের মানুষকে এক হয়ে লড়াই করার কথাও বলেন তিনি।

বোদা—দেবীগঞ্জ উপজেলা ও পঞ্চগড় পৌর শাখা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এর সভাপতিত্বে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপি নেতা ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বারি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবার রহমান সহ পঞ্চগড়সহ বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো