সাংবাদিকদের অধিকার আদায় ও সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবিতে আত্মপ্রকাশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।
শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে জেলার দেড় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলনে মাধ্যমে কেজিইউজে’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে আহ্বায়ক ও এটিএন নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনকে সদস্যসচিব করে ৯ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল), যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), রাশিদুল ইসলাম রাশেদ (প্রতিদিনের বাংলাদেশ), তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ), সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), মুহাম্মাদ জুবায়ের (স্টার নিউজ)।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজহারুল মান্নান, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ-এর ব্যুরো চিফ বাদশাহ ওসমানী ও ট্রেজারার মমিনুল ইসলাম রিপন ।
বক্তারা বলেন, পেশাদারিত্বের মনোভাব নিয়ে সাংবাদিকতা করা উচিত। কারো লেজুড়বৃত্তি কিংবা দলবাজি করে সাংবাদিকতা সম্ভব নয়। সমাজের দর্পণ হিসেবে সমাজের সকল সংগতি, অসংগতি তুলে ধরাই সাংবাদিকদের কাজ।
অনুষ্ঠান শেষে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।