হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে নদী থেকে উদ্ধার দুই ভাইয়ের লাশ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটে ধরলা নদীতে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার বড় ভাইয়ের লাশ উদ্ধারের পর মঙ্গলবার সকালে ছোট ভাইয়ের লাশ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকন উজ্জামান।

এরআগে, রোববার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই ভাই।

তারা হলেন সদর উপজেলার মোগলহাট ট্যাম্পুস্ট্যান্ড এলাকার হেলাল হোসেন ও সেলিনা বেগম দম্পতির ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন এবং অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন। তারা উভয়েই স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বন্ধু মেহেদিকে সঙ্গে নিয়ে ধরলা নদীতে গোসল করতে নামেন সাব্বির ও সাওন। একপর্যায়ে নদীর স্রোতে পড়ে পানিতে তলিয়ে যায় দুই ভাই। দুই ভাইকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তাদের বন্ধু মেহেদিও পানিতে ডুবে যায়। এ সময় তীরে থাকা এক জেলে দ্রুত নদীতে নেমে মেহেদিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে সাব্বির ও সাওন নিখোঁজ হয়ে যান।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, মোগলহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা এবং ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। প্রথম দিনের দীর্ঘ চেষ্টার পরও তাদের সন্ধান পাওয়া যায়নি।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ দুই ভাইয়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেডএম

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ব্যাপক ক্ষতি

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

নবাবগঞ্জে ট্রলির চাপায় চালকের মৃত্যু

জাল সনদে চাকরি, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মামলা না নেওয়ায় লাশ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ

৭০ ঘণ্টা পর সেই ১০ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিলো বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

কুড়িগ্রামে বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসীর পাহারা