হোম > সারা দেশ > রংপুর

হাসিনার আমলে শিক্ষাবাণিজ্য সবচেয়ে বেশি হয়েছে: আজহারুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, স্বৈরাচারী হাসিনার আমলে শিক্ষা নিয়ে সবচেয়ে বেশি বাণিজ্য হয়েছে।

তিনি বলেন, আওয়ামী শাসনামলে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ক্ষমতায় এলে শিক্ষক সমাজের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। ভোটচোর ফ্যাসিস্ট হাসিনার সময়ে সবচেয়ে বেশি ভোট ডাকাতি হয়েছে। আগামী নির্বাচনে যেন কোনো ধরনের ভোট চুরি না হয়, সে ব্যাপারে শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় তারাগঞ্জ ওএ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, তারাগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, তারাগঞ্জ শাখার সভাপতি এ.এস.এম জিকরুল ইসলাম জাহেরী। এতে উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের সাতটি পরিষদের শিক্ষকরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ শাখার সভাপতি এস. এম. আলমগীর হোসেন, সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান