হোম > সারা দেশ > রংপুর

দহগ্রাম সীমান্তে আবারও বিএসএফের কাঁটাতারের বেড়া

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। তবে এর প্রতিবাদ জানিয়েছেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, শুক্রবার রাতে সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ২ নম্বরের ৩ থেকে ৮ নম্বর উপপিলার দহগ্রামে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। খবর পেয়ে আজ সকালে বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান। এ সময় নির্মাণকাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরাও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়। এতে চরম উত্তেজনা দেখা দেয়।

বিষয়টি নিয়ে বিকেলে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের সঙ্গে কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক করে বিজিবি। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী। ভারতের বিএসএফ বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।

এ ঘটনা ঘিরে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান।

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, বিএসএফ জানিয়েছে- জেলা প্রশাসনের সহায়তায় নাকি কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে দেশটির স্থানীয় গ্রামবাসী। আমরা বলেছি- এসব মৌখিক কথা মানি না। তাদের কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিএসএফ এ ব্যাপারে সমাধান করবে বলে আমাদের জানিয়েছে।

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার

দিনাজপুরে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি