হোম > সারা দেশ > রংপুর

ভারতে মুসলমান হত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে মানববন্ধন

রংপুর অফিস

ভারতের উগ্রবাদীদের হামলায় নিরীহ মুসলিম ও মসজিদে হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে আইন সহায়ক কেন্দ্র (আসক) এর উদ্যোগে এ মানব্বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা বিশ্বে যেভাবে মুসলিমদের উপর হামলা শুরু হয়েছে মধ্যে অন্যতম হচ্ছে ভারত। ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও মসজিদে হামলার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অভিযোগ করেন, এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। ‎বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত নির্যাতন বন্ধের দাবি জানান। হত্যা নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে আলোচনার করে এসব বন্ধের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আমিনা বেগম রিপা, সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবলু, জাহাঙ্গীর হোসেন তৌয়ব, সাধারণ সম্পাদক নাহিদা পারভিন শিখা, সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান আফজাল প্রমুখ।

ভূরুঙ্গামারীতে শত বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ

কমছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি, বেড়েছে নদীভাঙন

পানি কমার সঙ্গে সঙ্গে ধরলায় তীব্র ভাঙন

পা দিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

ইউএনওর বিরুদ্ধে ঘুষের অভিযোগ নারীর, উল্টো সাইবার সুরক্ষা আইনে মামলা

সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা

কামারজানিতে দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন জামায়াত এমপি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৯৩৭ পরীক্ষার্থী, বহিষ্কার ১

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু