হোম > সারা দেশ > রংপুর

এটিএম আজহারুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রংপুর-২ আসন

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।


মঙ্গলবার ২৩ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এটিএম আজহারুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন।


এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ইয়াকুব আলী, যুব বিভাগের সভাপতি মো. কাজি হুদা, যুব বিভাগের সেক্রেটারি আমিনুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি কাজি জিকরুল ইসলাম জাহেরিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নেতৃবৃন্দ এ সময় বলেন, এটিএম আজহারুল ইসলাম একজন পরীক্ষিত, যোগ্য ও জনপ্রিয় নেতা। রংপুর-২ আসনের সাধারণ মানুষের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর-২ আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়