হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে ব্রির ‘রাইস গার্ডেন’ স্থাপন

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ২০২৫–২৬ বোরো মৌসুমে ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। ধান উৎপাদন বৃদ্ধি, আধুনিক জাত সম্প্রসারণ এবং কৃষকদের হাতে-কলমে প্রযুক্তি প্রদর্শনের লক্ষ্যে এ গার্ডেন স্থাপন করা হয়।

সদর উপজেলার কাউগাঁ এলাকায় স্থাপিত ‘রাইস গার্ডেন’ কৃষকদের জন্য একটি উন্মুক্ত শেখার ক্ষেত্র হিসেবে কাজ করছে। এখানে কৃষকেরা সরাসরি বিভিন্ন ধানের জাতের গঠন, বৃদ্ধির ধাপ, রোগবালাই সহনশীলতা, ফলন ও গুণগত বৈশিষ্ট্য তুলনামূলকভাবে পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন। এর ফলে স্থানীয় পরিবেশ ও মৌসুম উপযোগী উন্নত জাত নির্বাচন করা কৃষকদের জন্য সহজ হচ্ছে এবং আধুনিক ধান চাষে আগ্রহ বাড়ছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিমা জাহান জানান, এই রাইস গার্ডেনের মাধ্যমে কৃষকেরা সরাসরি বিভিন্ন ধানের জাত এক জায়গায় দেখার সুযোগ পাচ্ছেন। এতে তারা নিজেদের এলাকার জন্য উপযোগী ধানের জাত নির্বাচন করতে পারছেন এবং আগামী মৌসুমে চাষের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হচ্ছে।

প্রতিষ্ঠানটি দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান জানান, এই রাইস গার্ডেনের মাধ্যমে তারা সহজেই তুলনামূলক ধারণা পেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন, ফলে চাষাবাদের বিষয়টি তাদের কাছে আরও সহজবোধ্য হচ্ছে। পাশাপাশি আগামীতে কৃষকদের জন্য আউশ ও আমন মৌসুমেও এ ধরনের রাইস গার্ডেন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের প্রযুক্তি গ্রামে স্থাপিত এই রাইস গার্ডেন আগ্রহী কৃষক, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য উন্মুক্ত রয়েছে।

জেডএম

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

সমালোচনাকারী সেই কলেজছাত্রকে ক্ষমা করে আইনি সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রীর

পঞ্চগড়ে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

পঞ্চগড়ে বজ্রপাতে চা-শ্রমিকের মৃত্যু

ইউএনওর ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

প্রকৃতির অপার সৌন্দর্যে ডালিয়া ঐতিহ্য ফিরে পাওয়ার অপেক্ষায়

রংপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল, ৩ দফা দাবিতে সমাবেশ

রেলস্টেশনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড