হোম > সারা দেশ > রংপুর

মৎস্য ব্যবসায়ীকে জরিমানা, ১৭ কেজি জাটকা গেল শিশু সদনে

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় এক শিশু সদনে বিতরণ করা হয়।

বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর সদরের দেবীগঞ্জ বাজারের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মৎস্য ব্যবসায়ী প্রদীপ রায়কে ১ হাজার টাকা জরিমানা এবং বিক্রির জন্য রাখা ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ দেবীগঞ্জ শিশু সদনে বিতরণ করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম এবং দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের