হোম > সারা দেশ > রংপুর

এনবিআরের ধর্মঘট প্রত্যাহার: বাংলাবান্ধা স্থলবন্দর স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

বাংলাবান্ধা স্থলবন্দর

বাংলাদেশ রাজস্ব বোর্ড কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহারের পর পরই বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রমে গতি ফিরেছে।

স্থলবন্দর সূত্রে জানা যায়, সোমবার রাজস্ব কর্মকর্তাগণ বাংলাবান্ধা স্থলবন্দরে অফিসের কার্যক্রম শুরু পর অবরোধে পূর্বে আসা ভুটানের পাথরবাহী ১০৫টি আটকে থাকা ট্রাকের মালামাল খালাস করা হয়েছে। এছাড়া নতুনভাবে ৯২টি পাথর বোঝাই ট্রাক ও ১টি ‘কুজ’ বন্দরে প্রবেশ করেছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাবান্ধা দিয়ে পাথর রপ্তানির কোন সিদ্ধান্ত না দেয়ায় তাদের কোনো মালামাল বাংলাবান্ধা স্থলবন্দরে ঢোকেনি। ভুটানের ট্রাক চালক ও বাংলাবান্ধা পোর্টের পাথর ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে ফুলবাড়ি স্থলবন্দর ইয়ার্ডে পাথর ব্যবসায়ী ও ট্রাক চালকরা ভুটানের গাড়িগুলো বাধা সৃষ্টি করছে ফলে ভুটানের অনেক পাথর বোঝাই ট্রাক সেখানে আটকে আছে।

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে ভারতীয় ট্রাক চালক ও ব্যবসায়ীরা ভুটানের পাথরবাহী ট্রাক টুকতে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা উজ্জল বলেন, সোমবার অফিসের

কার্যক্রম চালুর পর বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটানের পাথর বোঝাই ৯২টি ট্রাক এবং ১ ট্রাক ‘কুজ’সহ মোট ৯৩টি গাড়ী প্রবেশ করেছে। তবে ভারতের কোনো মালবাহী ট্রাক বন্দরে ঢোকেনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি