হোম > সারা দেশ > রংপুর

বিজয় দিবস উপলক্ষে ‘আমার দেশ পাঠক মেলা’র দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে কুড়িগ্রামে ‘আমার দেশ পাঠক মেলার’ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামের কলেজ মোড়স্থ ‘কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন’ হল রুমে মঙ্গলবার বিকাল ৪ টায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে মহান মুক্তিযুদ্ধে তাদের বিরত্ব গাথা ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস থেকে বের হয়ে সঠিক ইতিহাস জানা ও বাস্তব জীবনে প্রয়োগের কথা বলেন।

বক্তারা বলেন, সরকার পরিবর্তনের সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসও পরিবর্তন হয়ে যায়, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। তানা হলে আমাদের পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস থেকে অনেক দূরে সরে যাবে।

অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন আমার দেশ পাঠক মেলার সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক ইউনুস মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপদেষ্টা আব্দুল্লাহ আল মুজাহিদ, মাওলানা তৌফিকুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসাইন ও আব্দুল কাদের।

অনুষ্ঠানে ‘আমার দেশ পাঠক মেলার’ অন্যান্য সদস্য বৃন্দ ও শুভাকাঙ্খীরা উপিস্থিত ছিলেন।

দিনাজপুরে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

কৃষিজমি ধ্বংস করে পঞ্চগড়ে চলছে পাথর উত্তোলন

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়