হোম > সারা দেশ > রংপুর

বিএনপি অফিস ভাংচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি অফিসে হামলা ও ভাংচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল বারেককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত ভোর ৪ টায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কিশোরগঞ্জ থানার এসআই রিপন বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি অফিসে হামলা ও ভাংচুর মামলার আসামি আব্দুল বারেক দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে সোমবার দিবাগত ভোর রাত ৪ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল বারেক চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা চরকবন্দ গ্রামের আলহাজ জাহান উদ্দিনের পুত্র ও চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, সে আত্মগোপনে ছিল, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাঘাটায় যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস, ২৫০ পরিবারে ভাঙন আতঙ্ক

যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ

ঘোড়াঘাট হাটে প্রতিদিন অর্ধকোটি টাকার আম বিক্রি

গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

বালুভর্তি ট্রাকের বেপরোয়া চলাচল, আতঙ্কে স্কুল ছাড়ছে শিক্ষার্থীরা

সরকার প্রশাসক নিয়োগ না দিয়ে আগে স্থানীয় নির্বাচন দিতে পারতো: আবদুল হালিম

সেই অদম্য রিফাতের পাশে দাঁড়ালেন ইউএনও

নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত