হোম > সারা দেশ > রংপুর

কানাডায় পাঠানোর প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

কানাডার ভিসা দেয়ার নামে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুয়াদ (২৪) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠিয়েছে।

মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে কিশোরগঞ্জের মেডিকেল মোড় এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম। গ্রেপ্তার ফুয়াদ (২৪) কিশোরগঞ্জ মেডিকেল মোড় এলাকার ফয়জুল্লাহর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়ি ফুয়াদসহ কয়েকজন মিলে ফেসবুকে কানাডার ভিসার লোভনীয় বিজ্ঞাপন দেয়। ওই বিজ্ঞাপন দেখে কুড়িগ্রামের নাগেশ্বরীর ভোবানন্দের কুটি গ্রামের শাহজাহান আলীর ছেলে জাহেদুল ইসলাম ফুয়াদসহ অপর আসামিদের সঙ্গে যোগাযোগ করেন।

তাদের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে মোট ১৬ লাখ ৯০ হাজার টাকা প্রতারক চক্রের হাতে তুলে দেন তিনি।

পরবর্তীতে প্রতারকরা জাহেদুলকে একটি ভিসা প্রদান করে কানাডা যাওয়ার বিমানের তারিখ জানায়। কিন্তু বিমানবন্দরে গিয়ে তাদের কাউকে না দেখে এবং মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সব নম্বর বন্ধ পান। পরে ভিসাটি যাচাই করে জাহেদুল জানতে পারেন এটি ভুয়া।

এ ঘটনায় জাহেদুল ইসলাম রোববার কিশোরগঞ্জ থানায় এসে ফুয়াদসহ ছয়জনের নামে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ সোমবার রাতে ফুয়াদকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম আমার দেশকে জানান, ‘ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়ি ফুয়াদকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ