হোম > সারা দেশ > রংপুর

স্ত্রী তালাক দিয়ে ৪০ লিটার দুধে গোসল করলেন লিটন

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে ৪০ লিটার দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেছেন লিটন ফারাজি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ার লিটন ফারাজি পরিবারের সদস্যদের নিয়ে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেন।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে লিটন ফারাজির সাথে একই ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের লাভলী বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের পরিবারে দু’ছেলে এবং এক মেয়ে রয়েছে। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকতো। পারিবারিক দ্বন্দ্ব কলহ আর বিশ্বাসের সঙ্কটের কারণে গত তিন মাস আগে স্ত্রী লাভলী বেগম স্বামীকে এক তরফা তালাক দেন। দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করার পরও স্ত্রীকে সংসারে ফেরাতে না পেরে মনের ক্ষোভে তিনি দুধ দিয়ে গোসল করে সংসার জীবনের ইতি টানেন।

লিটন ফারাজি বলেন, 'অতীতের সব কিছু ভুলে নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং বিবাহ বিচ্ছেদের পর নিজেকে পবিত্র করার উদ্দেশ্যে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছি।'

উত্তরের ঈদযাত্রার বিকল্প নৌপথেও বাধা

পার্বতীপুরে ট্রেনে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নবাবগঞ্জে সাবেক ইউ পি চেয়ারম্যানকে কারাদণ্ড

বিএনপি–জামায়াত সংঘর্ষ, হাসপাতালে শয্যাশায়ী জামায়াত নেতা গ্রেপ্তার

সৈয়দপুর থেকে বাসযোগে দিনাজপুরে যাবেন তারেক রহমান

কুড়িগ্রামে ​ঝড় ও শিলাবৃষ্টিতে একজনের মৃত্যু

জাতীয় সরকার গঠনের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বিএনপি: মজিবুর রহমান মঞ্জু

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম কেসিসির

প্রধানমন্ত্রীর তহবিলের কাপড় না পেয়ে জামায়াত এমপির আক্ষেপ

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মাহফুজ উন নবী ডন