হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী অভিযানে আগ্নেয়াস্ত্র গুলি ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে।

বুধবার রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী অফিসার এস আই আব্দুর রহিম। এর আগে মঙ্গলবার উপজেলার কুশদহ আজিবরের পাড়া গ্রামে অভিযানে তাকে আটক করে।

পুলিশ জানায়, আজিবরের পাড়ার আহাদ আলীর ছেলে বিপ্লব সেনের (২৬) বাড়িতে অভিযান পরিচালনা করে একটি হাসুয়া একটি চাপাতি ও একটি মোড়ানো চাকুসহ বিপ্লব হোসেনকে আটক করা হয়। এরপর তার দেখানো মতে কুশদহ ইউনিয়নের শিবপুর এগ্রোফার্মের ভিতরে গরুর খামার পুকুরের উত্তর পাশে আমবাগান ও বরই বাগানের মাঝখানে একটি মেহগনি গাছের গোড়ার নিকট মাটিতে পুঁতে রাখা একটি দেশীয় ৯ এমএম পিস্তল ১১ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ মামলা দায়ের করে।

আটক বিপ্লব হোসেনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুর রহিম জানান গ্রেপ্তার বিপ্লব হোসেনকে পাঁচদিনের রিমান্ড চেয়ে বুধবার আদালতে আবেদন করা হয়েছে।

এমএস

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন