হোম > সারা দেশ > রংপুর

দুর্ঘটনায় আহত আমার দেশ প্রতিনিধির অস্ত্রোপচার সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ছবি: আমার দেশ

আমার দেশ প্রত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল ১৮ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি ছিলেন।

কর্তব্যরত চিকিৎসক অপারেশনের পরামর্শ দিলে ২৬ জানুয়ারি নিরাপদ হাসপাতালে তিনি ভর্তি হন। রাতেই ডা. জিল্লুর রহমান বামপায়ে সফল ভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি রোববার সকালে যাওয়ার পথে আমতলি নামক স্থানে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে আমার দেশ প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল বামপায়ে প্রচন্ড আঘাত পান এবং পায়ের হাড় ফেটে যায়।

ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক আহত হওয়ার খবরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু (ভারপ্রাপ্ত) ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের (জামায়াতে ইসলামী) প্রার্থী দেলওয়ার হোসেন, গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল, সম্পাদক রেদোয়ান হক মিলন, জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল করিম, সম্পাদক রবিউল এহেসান রিপন, সদস্য মাহাবুব আলম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সম্পাদক এন,কে রানা, সাংবাদিক বিষ্ণুপদ রায়, আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি রমজান আলী চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে যান।

তিনি এখন অনেকটা আশঙ্কামুক্ত।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়