হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

স্পিডব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

ছবি: আমার দেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় উপজেলার ৫ নং খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকায় ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক্টরচালক রাসেল সোনার (৩২) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

ওই সড়কে পার্শ্ব রাস্তা থাকায় ঘটনার পর স্পিডব্রেকারের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে স্পিডব্রেকারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নাগেরহাট থেকে বালুবাহী ট্রাক্টর দেশমাহাট এলাকায় বালু আনলোড করে ফেরার পথে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের মুক্তারপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক নিহত হন। এই সড়কে কোনো গতিরোধক না থাকায় অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই এখানে জরুরি ভিত্তিতে একটি স্পিডব্রেকার নির্মাণ এলাকাবাসীর দাবি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হবে।

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

বদরগঞ্জে মাদক ও জুয়া বন্ধের দাবিতে র‍্যালি ও পথসভা

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের