হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬-এস এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশী চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি

ভূরুঙ্গামারীতে শত বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ

কমছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি, বেড়েছে নদীভাঙন

পানি কমার সঙ্গে সঙ্গে ধরলায় তীব্র ভাঙন

পা দিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

ইউএনওর বিরুদ্ধে ঘুষের অভিযোগ নারীর, উল্টো সাইবার সুরক্ষা আইনে মামলা

সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা

কামারজানিতে দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন জামায়াত এমপি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৯৩৭ পরীক্ষার্থী, বহিষ্কার ১

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু