হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে ভোক্তা আইনে ২৬ হাজার টাকা জরিমানা আদায়

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি দোকান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান উপজেলা সদরে মহসিন স্টোরে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক মো. বোরহান উদ্দিন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য অফিসার মো. মোকছেদুল মোমিন উপস্থিত ছিলেন।

এরপর সহকারী পরিচালক উপজেলার দাউদপুর বাজারের ৩ টি খাবার দোকান ও একটি ঔষধের দোকান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। খাদ্যে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে এসব জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন জানান এরকম অভিযান অব্যাহত থাকবে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু