হোম > সারা দেশ > রংপুর

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দলের নেতার

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ তুষার দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

রোববার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ী এলাকায় নিজ দোকানের সামনে এই ঘটনা ঘটে। তুষার দুধ দিয়ে গোসলের পর জনসম্মুখে দল থেকে তার পদত্যাগের ঘোষণা দেন।

জানা গেছে, মোহাম্মদ তুষার আলী সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

মোহাম্মদ তুষার আলী দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করেছেন এবং বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এসে তাকে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি।

তিনি বলেন, “আমি দুঃসময়ে দলের সাথে ছিলাম। দলের জন্য দিনের পর দিন কষ্ট করেছি, নানাভাবে হয়রানির শিকার হয়েছি। তবুও দলের প্রতি নিষ্ঠাবান ছিলাম। কিন্তু দেখলাম বর্তমানে ত্যাগী নেতাকর্মীকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তখন মনে হলো আমার এতদিনের পরিশ্রমটাই বৃথা। এই অবমূল্যায়ন আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।”

তুষার আলী বলেন, “আমার মনে হলো, এতদিনের রাজনীতিতে হয়তো কোনো পাপ জমেছে। তাই আমি বিএনপির এই রাজনীতি থেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে নিজেকে মুক্ত করলাম এবং পদত্যাগ করলাম।”

জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, “তিনি আমাদের স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কী কারণে তিনি আজকে পদত্যাগ করেছেন আমার জানা নেই।”

সাঘাটায় যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস, ২৫০ পরিবারে ভাঙন আতঙ্ক

যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ

ঘোড়াঘাট হাটে প্রতিদিন অর্ধকোটি টাকার আম বিক্রি

গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

বালুভর্তি ট্রাকের বেপরোয়া চলাচল, আতঙ্কে স্কুল ছাড়ছে শিক্ষার্থীরা

সরকার প্রশাসক নিয়োগ না দিয়ে আগে স্থানীয় নির্বাচন দিতে পারতো: আবদুল হালিম

সেই অদম্য রিফাতের পাশে দাঁড়ালেন ইউএনও

নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর