হোম > সারা দেশ > রংপুর

অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালীগঞ্জ বাজারে অবস্থিত ‘মোজাম্মেল ট্রেডার্স’ নামে একটি সার ও কীটনাশকের দোকানে আবুল কালাম নামে একজন কৃষক সার কিনতে গেলে তার কাছে এক বস্তা টিএসপি ও এক বস্তা ড্যাপ সার সরকার নির্ধারিত মূল্যের থেকে প্রায় ৮০০ টাকা বেশি নেয়া হয়। অভিযানের সময় অতিরিক্ত দামে সার বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

এসময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 'মোজাম্মেল ট্রেডার্স' এর মালিক মাসুমকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত দামে সার বা কীটনাশক বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযানে সেনাবাহিনী, পুলিশের ও স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়