হোম > সারা দেশ > রংপুর

১৭ বছর পর রংপুরে জামায়াতের সমাবেশ

রংপুর অফিস

১৭ বছর পর আগামী শুক্রবার (৪ জুলাই) রংপুরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার (২ জুলাই) দুপুরে রংপুর জেলা ও মহানগর জামায়াতে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র গণ-আন্দোলনের শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচারের দাবি। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও রাজনৈতিক সংস্কার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।

তিনি আরও বলেন, প্রায় ১৭ বছর পরে রংপুর জিলা স্কুল মাঠে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে প্রায় ২ লাখ মানুষের সমাগম হবে।

জনসভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরী আমির উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান।

আবদুল হালিম বলেন, ১৪ বছরের কারা জীবন শেষে রংপুরের গর্বিত সন্তান এ টি এম আজহারুল ইসলাম আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম এখন চূড়ান্ত পর্যায়ে। এই জনসভা হবে ত্যাগের মূল্যায়ন, অন্যায়ের প্রতিবাদ এবং নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার।

তিনি আরও বলেন, জনসভা সফল করতে ছাত্র-শ্রমিক-পেশাজীবীসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। বিভাজন ভুলে জাতি ও জনগণের মুক্তির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীসহ জেলা ও মহানগরের কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত