হোম > সারা দেশ > রংপুর

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বীরগঞ্জে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি এবং উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঢেপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় পুরাতন শহীদ মিনার চত্বরে পশ্চিম পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমার এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমার নদী থেকেও অবৈধভাবে বালু উত্তোলন এবং এলাকাবাসীর ওপর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে দেলোয়ার হোসেন, মজিবুর, ইউনুস আলী, নজরুল, মঈনু মিয়া বলেন, প্রভাবশালী একটি দুষ্ট চক্র ভোগডোমা ঢেপা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ভেঙে যাচ্ছে, এলাকার রাস্তাঘাট, ফসলের জমি ক্ষতি হচ্ছে। নদীর স্রোতধারা ব্যাহত হওয়াসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীদের পক্ষে স্থানীয় ওয়াহেদ আলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রংপুরে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে শালবন থেকে যুবকের লাশ উদ্ধার

মাদক ও ক্যাসিনোমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: মন্ত্রী দুলু

বরাদ্দের টাকা কোথায় খরচ হলো, জানালেন আখতার হোসেন

রংপুরে বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু

বরের হাত ধোয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, কনেকে মারধর

দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

দুই হাত নেই, তবু উচ্চশিক্ষা শেষের পথে সাকিবের

উত্তরাঞ্চলে সম্প্রীতির আবহে ঈদ, শুভেন্দুর বক্তব্যে ক্ষুব্ধ হিন্দুসমাজ

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী: এটিএম আজহার