হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম জুম্মারপাড় এলাকার ব্রিজের কাছ থেকে বুধবার দিবাগত রাত ১টার দিকে যৌথ বাহিনী এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, ২ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এস আই গোপাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল রাতে গাড়াগ্রাম জুম্মারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিবুর রহমান (৩৮) নামে একজনকে তল্লাশি করে ২ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান গংগাচড়া উপজেলার খলেয়া মোল্লাপাড়া গ্রামের আ. লতিফের পুত্র।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক হাবিবুর রহমানকে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

নাগেশ্বরীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ১

শহিদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত এমপি আখতারুজ্জামানের

পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মী আহত

নীলফামারী-৪: জয় পরাজয় মেনে এখন উন্নয়ন চিন্তা সবার

আ. লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ ও ভাঙচুর

পলাশবাড়ী উপজেলা আ.লীগ সভাপতির ইন্তেকাল

একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী সন্তানের বাবা আলতাব

রংপুর ডিসিকে আঙুল উঁচিয়ে শাসালেন বিএনপির পরাজিত প্রার্থী