রংপুরের একটি বালুবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে দমদমা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পিকাআপের হেল্পার নগর মীরগঞ্জ এলাকার ইউসুফের পুত্র আরিফ (২০), পীরগাছার সাতদরগা এলাকার মোতাবেক হোসের স্ত্রী শাহিনা (২৮) ও শাহিনার ১ বছরের ছেলে ওয়ালিদ স্বাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ভোর ৪ টার দিকে তাজহাট থানাধীন দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের উপর ঢাকা মেট্রো ন- (১৯-৬৪৯২) নাস্বারের মালবাহী পিকআপ মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশ্য ঢাকা-রংপুর অভিমুখে এসে ইউটার্ন নেয়ার সময় রংপুর-ঢাকা অভিমুখে চলমান ঢাকা মেট্রো ট ২০- ৬০২০ নাম্বারের বালুর ট্রাক ধাক্কা দেয়। এ সময় পিকআপের হেল্পার পিকআপে থাকা এক নারী ও শিশু নিহত হয়েছে। এরপর পরপরই ট্রাকের হেলপার ও ড্রাইভার পালিয়ে যায়।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মো. শাহজাহান আলী জানায়, রংপুরে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে এবং দুইজন আহত হয়েছে। পিকআপের ড্রাইভারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক। আইন অনু্যায়ী সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকরত দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি শব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।