হোম > সারা দেশ > রংপুর

রাজিবপুরে বিছা পোকার উপদ্রব

উপজেলা প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রাজিবপুরে গত কয়েকদিন যাবত বিছা পোকার (ছেংগা) উপদ্রব বেড়েই চলছে।

অনাবৃষ্টি ও গরমের কারণে পাট ক্ষেতের সকল বিছাপোকা রাস্তা ও লোকালয়ে প্রবেশ করছে। রাস্তা থেকে অসংখ্য বিছা পোকা বাড়ি ঘরে। প্রবেশ করে উপদ্রব বাড়ছে।

বিছাপোকার আক্রমণ ও উপদ্রব থেকে বাঁচার জন্য অপরিপক্ষ পাট কেটে ফেলছে। আবার কেউ বা বিষ প্রয়োগ করছে পাট ক্ষেতে।

বাড়ি ঘরের প্রবেশ দ্বারে ছোট ছোট গর্ত করে পরে পুড়িয়ে ধ্বংস করার চেষ্টা করছে।

রাজিবপুর সদর ইউনিয়নের বালিয়ামারী পশ্চিম পাড়া গ্রামের শাহআলম জানান,তার স্ত্রী বিছা পোকার ভয়ে ঘর থেকে বাহির হয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝাড়ু হাতে নিয়ে থাকে। বিছা পোকা তাড়ানোর জন্য।

গড়াইমারী গ্রামের নুরুল হক পান্চু জানান,গরমে পাট ক্ষেতের বিছা পোকা পংগপালের মত পিল পিল করে বাড়িঘরে প্রবেশ।করে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে।

যে রাস্তার ধারে পাট ক্ষেত রয়েছে, এলাকার স্কুল গামী শিক্ষার্থীরা ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। ঘরের রান্না করা খাবার নষ্ট করছে। সর্বপরি, এক অস্বস্তিকর পরিবেশে বসবাস করছে এলাকাবাসী।

দেবীগঞ্জে সড়ক নির্মাণে পিকেটের বদলে ২ নম্বর ইট ব্যবহারের অভিযোগ

ভারতের উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে পানি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মন্দির ও মূর্তি ভেঙে ফেলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রধান শিক্ষক আজহার

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল