হোম > সারা দেশ > রংপুর

ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত পরিবেশ সৃষ্টিতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।

গতকাল সোমবার সন্ধ্যায় নীলফামারীর জলঢাকায় পাঠানপাড়া কবরস্থান সংলগ্ন নূরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় তলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও অস্ত্র মাদ্রাসার সভাপতি ফয়সাল মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্বিন, অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা মাদ্রাসার চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো