হোম > সারা দেশ > রংপুর

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৯.৬

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের জেলা দিনাজপুরে। এর ওপর ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ।

শনিবার সকাল ৬টায় দিনাজপুরের নবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

গতকাল দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশা আর ঠান্ডা হিমেল বাতাসে জবুথবু অবস্থা এ জেলার জনপদের। মোটা জামাকাপড় পরে কাজে বের হতে দেখা গেছে কর্মজীবী মানুষদের।

কুয়াশার কারণে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। দিনেও জ্বালাতে হচ্ছে হেডলাইট।

আগামী দু-একদিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন