হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে যুবকের লাশ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াবাড়িরডাঙ্গা নামক স্থানে খবির মিয়ার পুকুর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক বাবু (২২) একই উপজেলার সয়ার ইউনিয়নের চালচারলিয়া বুড়িরহাট এলাকার শফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার জানায়, সোমবার (২৮ জুলাই) রাতে বাবু তার বাবার ভ্যান নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে গভীর রাত পর্যন্ত তিনি আর ফিরে আসেননি। এতে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ঘনিরামপুর বুড়াবাড়িরডাঙ্গা এলাকায় পুকুরপাড়ে একটি লাশ পড়ে আছে। পরে শফিকুল ইসলাম সেখানে গিয়ে লাশটি তার ছেলে বাবুর বলে শনাক্ত করেন।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নেয়ার জন্য বাবুকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। বাবুর গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না