হোম > সারা দেশ > রংপুর

পুলিশ ফাঁড়ি এখন প্রভাবশালীর গোডাউন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়ায় পুলিশ ফাঁড়ি ও যাত্রীছাউনিটি এখন আর চেনার উপায় নেই। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী মতিয়ার রহমানের ছেলে শাকিল ও তার সহযোগীরা এটি দখল করে নিজেদের ব্যবসার জন্য গোডাউন বানিয়ে ফেলেছেন।

শনিবার সরেজমিনে দেখা যায়, পুলিশ ফাঁড়ির মূল ফটকে তালা ঝুলছে এবং জানালাগুলো পলিথিন দিয়ে মোড়ানো। দূর থেকে এটি এখন সম্পূর্ণ একটি গোডাউন বলে মনে হয়।

দখলদাররা দাবি করছেন, জায়গাটি তাদের ব্যক্তিগত মালিকানাধীন এবং সেই অধিকারেই তারা এটি ব্যবহার করছেন। তবে স্থানীয় সূত্র বলছে, এটি একটি সরকারি স্থাপনা যা জোরপূর্বক দখল করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, স্থাপনাটি যে দখল হয়ে গেছে, তা আমার জানা ছিল না।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, পুলিশ ফাঁড়ি কখনো ব্যক্তিগত মালিকানাধীন হতে পারে না। বিষয়টি অবগত হলাম, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, আমি আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। চেয়ারম্যান ও থানার ওসির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল