হোম > সারা দেশ > রংপুর

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

মনোনয়ন বাণিজ্যের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)

মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে ১ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও অপর একজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরজন হলেন জাতীয় পার্টির নেতা ও কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।

সোমবার (১৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমে জানিয়েছেন, মশিউর রহমান রাঙ্গা সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য থাকাকালে পনির উদ্দিন আহমেদকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়ে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ হিসেবে গ্রহণ করেন।

তারা পারস্পরিক যোগসাজশে অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওই টাকা স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর, লেনদেনের অপরাধে দণ্ডবিধির ১৬১/১৬৫/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে

এদিকে কমিশন থেকে রাঙ্গার সম্পদের তথ্য যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী তার নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি