হোম > সারা দেশ > রংপুর

হেরোইন ও ১০ লাখ টাকাসহ দম্পতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

উপজেলার কুর্শা ইউনিয়নের হাজিপাড়া গ্রামে ৪.২৫ মিলিগ্রাম হেরোইন ও নগদ ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হাজিপাড়া গ্রামের ওসমান গণির মেয়ে মোছা. ওছপেয়ারা বেগম (৩৫) ও তার স্বামী গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া বালাটারি গ্রামের মো. লুৎফর রহমান (৪০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিয়ের পর থেকে লুৎফর রহমান শ্বশুরবাড়ি তারাগঞ্জে থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করতেন।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওছপেয়ারার বাবার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ৪.২৫ মিলিগ্রাম হেরোইন ও ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান