হোম > সারা দেশ > রংপুর

আমার দেশ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এ মানববন্ধন আয়োজন করে কেজিইউজে। এতে জেলা ও উপজেলার সুশীল সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে কেজিইউজের যুগ্ম-আহ্বায়ক রাশিদুল ইসলাম বলেন, এম. হাসান (আমার দেশ পত্রিকা, কুমিল্লা) ও খোরশেদ আলম সাগর (আজকের পত্রিকা, লালমনিরহাট)-এর নামে করা মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, সাংবাদিকদের সত্য প্রকাশের অধিকার রক্ষা করতে এই ধরনের মামলা প্রত্যাহার করা জরুরি।

আবদুল্লাহ আল মুজাহিদ (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন) বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হামলা ও মামলা দিয়ে হয়রানি এখনও বন্ধ হয়নি। তিনি সরকারের কাছে দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন জানান।

কেজিইউজের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন বলেন, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করার প্রবণতা রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘আমরা চাই, সাংবাদিকদের গলা কাটা বা হয়রানি না করে, তাদের সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা হোক।’

মানববন্ধনে কালের কণ্ঠ, গ্লোবাল টেলিভিশন, প্রতিনিদিনের বাংলাদেশ, কালবেলা, ইনকিলাব, আমার সংবাদ, দেশের কন্ঠসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ