হোম > সারা দেশ > রংপুর

বিরাবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিরাবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে সাড়ে ৭ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করে বিরাবাড়ী বাজারে আগুনের সূত্রপাত হয়। রাতের নিস্তব্ধতায় মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান ভস্মীভূত হয়।

আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত বাজারে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের পক্ষে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে লালচানের কনফেকশনারি দোকান, মঞ্জু মিয়ার গালা মালের দোকান, শাহজাহান ও বাবুলের দোকান। অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানান, বিড়াবাড়ী বাজারে আগুন লাগার খবর তারা পান ভোর ৪টা ১৭ মিনিটে। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রওনা দেওয়া হয়। তবে পরে আবার ফোনে জানানো হয় আগুন নিভে গেছে। তাই মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছে।

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১