হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

ছবি: আমার দেশ।

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গেদ্দ বালাপাড়া গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় আবাদি জমির মাটি কেটে বিক্রির দায়ে আহমেদ আলী নামের একজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযোগ অনুযায়ী, রোববার (২১ ডিসেম্বর) ফসলি জমির মালিক আহমেদ আলী, সরকারি পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত করে ট্রাক্টর দিয়ে জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করছিলেন। এতে একদিকে আবাদি ফসলি জমির মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে সরকারি সড়কও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

এমন অভিযোগের ভিত্তিতে সহকারী ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) অংকন পাল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে ফসলি জমির মাটি কাটার দায়ে জমির মালিক আহমেদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় এসিল্যান্ড অংকন পাল বলেন, ‘ফসলি জমির মাটি কাটা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং অবকাঠামোর গুরুতর ক্ষতি হয়।’ তিনি আরো জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও বিক্রি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়