হোম > সারা দেশ > রংপুর

জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুরে র‍্যালি ও আলোচনা সভা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে এক র‍্যালি বের হয়ে হাসাপাতাল ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বহির্বিভাগের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে হাসপাতাল মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোজাম্মেল হক, কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাহাব আহমেদ, ডা. ইশরাত শারমিন, মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচারক ডা. শ্যামলি সাহা, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আহসান আলী সরকার, মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. রামিম ইসলাম ইবনে নূর প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের ইনটার্ন চিকিৎসক ডা. হাদিউজ্জামান সেতু।

প্রধান অতিতির বক্তব্যে অধ্যক্ষ সেখ সাদেক আলী বলেন, আবু সাঈদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে। তাদের ত্যাগকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তবেই আমরা জুলাই বিপ্লবের সত্যিকার সুফল পাবো।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন